মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে প্রাইমারী স্কুল শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেয়ার করুন


টেকনাফে বিশ্ব খাদ্য কর্মসূচী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রাইমারী স্কুল শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়-২১ডিসেম্বর সকাল ১০টায় টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরোমে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস কর্তৃক পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচী উপজেলা পর্যায়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেন। প্রতিযোগিতায় উপজেলার ১২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (৪র্থ-৫ম শ্রেনী) ৩৬জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। পুষ্টিস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির উপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বাহারছড়া শামলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বেলাল উদ্দিন,হোয়াইক্যং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ ইসহাক ও ছাত্রী রাবেয়া খাতুন বিজয়ী হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আশীষ বোস। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলম বাহাদুর। প্রধান শিক্ষক আনোয়ার কামালের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মুসলিম এইডের স্কুল ফিডিং প্রকল্পের জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে স্কুল ফিডিং প্রকল্পের কর্মকর্তা বশির আহমদ,মোহাম্মদ আলী,মুরাদ উদ্দিন,সিপিকা রায়,চান্দা রাখাইন, মনিরুল ইসলাম,আনোয়ার হোছাইনসহ ১২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ####

শেয়ার করুন