১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

টেকনাফে প্রতিপক্ষের হামলায় নির্বাচিত মেম্বার এনামের ভাই গুরুতর আহত

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম প্রকাশ চান মিয়া (৩২) নামে একজনকে গুরুত্বর আহত করা হয়েছে। সে টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার মৃত মুজাহার মিয়ার ছেলে এবং টেকনাফ সদরের ৮ নাম্বর ওর্য়াডের নব নির্বাচিত ইউপি সদস্য এনামুল হকের বড় ভাই।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ সদরের মৌলভী পাড়া ও বড় হাবিব পাড়া বাজার এলাকায় ঘটেছে।

জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এনামুল হক ইউপি সদস্য নিবাচিত হয়। এনাম মেম্বারের এই জয় সহ্য করতে না পেরে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী আহম্মদের ভাতিজা একরাম ও তার বাহিনী নাজির পাড়া এলাকার লোকজনকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছিল।এরই সূত্র ধরে বৃহস্পতিবার বিকালে নাজির পাড়া এলাকার এক লোক সাবরাং বাজার করতে যাওয়ার সময় বড় হাবির পাড়া বাজার এলাকায় একরাম ও তার বাহিনী বেধর মারধর করা হয়।

এর কিছুক্ষন পর সাবরাং থেকে মোটর সাইকেল যোগে বাড়ী আসার পথে নব নির্বাচিত ইউপি সদস্য এনামুল হকের বড় ভাই সিরাজুল প্রকাশ চান মিয়াকে পথ গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এসময় তার ব্যবহারিত মোটরসাইকেল ভাংচুর করা হয়। এতে চান মিয়াকে অপহরন করে আটকে রাখা হয়।

এ বিষয়ে টেকনাফ সদরের ৮ নাম্বর ওর্য়াডের নব নিবাচিত ইউপি সদস্য এনামুল হক জানান, নিবাচনের পর থেকে আমার প্রতিদ্ধন্ধি প্রার্থী
আলী আহমদের ভাতিজা একরাম ও তার বাহিনী এলাকার একজনকে মারধর করা হয়। তাছাড়া সাবরাং থেকে আসার পথে আমার বড় ভাই গরু ব্যবসায়ী সিরাজুল প্রকাশ চান মিয়াকে পথ গতিরোধ করে অতর্কিত হামলা, ব্যবহারিত মোটরসাইকেল ভাংচুর এবং চান মিয়াকে অপহরন করা হয়। পরে এ ঘটনার বিষয়ে পুলিশের ওসিসহ আইন প্রয়োগকারী সংস্থাকে অবগত করলে তাৎক্ষনিক পুলিশ, র্যাব ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টা পর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

আহত সিরাজুলকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মরত চিকিৎসক।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পাঠানো হয়েছে। এসময় পুলিশ একজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ব্যাপরে ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।