২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩ | ১২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

টেকনাফে পৌনে কোটি টাকার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার


হুমায়ূন রশিদ,টেকনাফঃ  টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৬লক্ষ টাকা মূল্যমানের ২৮হাজার ৬শ ৯০পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
সুত্র জানায়,১১অক্টোবর রাতের প্রথম প্রহরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির হাবিলদার মোঃ নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলদল টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ জালিয়াপাড়ার মাঠে ইয়াবা ক্রয় বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। কিছুক্ষণ পর একটি ব্যাগ নিয়ে একজন লোক আসতে দেখে চ্যালেঞ্জ করা মাত্র ব্যাগটি ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৮৬লক্ষ ৭হাজার টাকা মূল্যমানের ২৮হাজার ৬শ ৯০পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।