৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে পৃথকভাবে অজ্ঞাত ব্যক্তি ও পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে অজ্ঞাতনামা বেওয়ারিশ ব্যক্তি ও পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে। তাদের স্থানীয়দের সহায়তায় দাফন করা হয়েছে। জানা যায়,২৪ জানুয়ারী সকাল সাড়ে ১০টারদিকে উপজেলার হ্নীলা পুরান বাজার ইউনিয়ন পরিষদের দক্ষিণ পার্শ্বে সড়কে ষাটোর্ধ্ব অজ্ঞাতনামা এক ব্যক্তি ইন্তেকাল করেন। এরপর সাড়ে ১১টারদিকে হ্নীলা সুলিশপাড়ায় মায়ের সাথে বাড়ি দেখা-শুনা করার সময় অসাবধানতাবশত ফুলের ডেইলের দিলদার আহমদ ও রোজিনা আক্তারের ছোট মেয়ে মাহিয়া আক্তার মাহি ১বছর ৬মাস বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ডাক্তারের নিকট নেওয়া হলে কর্মব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বাদে জোহর উভয়কে পৃথক জানাজার মাধ্যমে দরগাহ গোরস্থানে দাফন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।