৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে পুলিশ অভিযানে হত্যা মামলার আসামীসহ ১৯জন আটক


টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামীসহ ১৯জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সুত্রে জানা যায়-২৩ জানুয়ারী ভোররাতে টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার এসআই কাঞ্চন কান্তি দাশ, শাফায়েত আহমদ, আমিনুল ইসলাম, এএসআই হারুন, ফখরুদ্দিন, সানোয়ার, আলিম উল্লাহ, কিরন ও আলমগীর সর্ঙ্গীয় পুলিশী টহল দল নিয়ে উপজেলার সাবরাং, টেকনাফ, হ্নীলা, হোয়াইক্যং এবং বাহারছড়া ইউনিয়নে সাড়াশি অভিযান পরিচালনা করে হত্যা, জিআর, নারী নির্যাতন ও মাদক আইনের আসামীসহ নিয়মিত মামলায় টেকনাফের পুরান পল্লান পাড়ার মোঃ আব্দুল লতিফের পুত্র মোঃ আইয়ুব, রাজারছড়ার মৃত নুরুল হকের পুত্র নুর মোহাম্মদ, মৃত শরীফ প্রকাশ শফির পুত্র শহর মুল্লুক, বড় হাবিরপাড়ার নুর আহমদের পুত্র হোছন আহমদ, শাহপরীরদ্বীপ মোঃ ইসমাঈলের পুত্র শামীম আহমদ, জালিয়াপাড়ার আলকাসের পুত্র শামসুল আলম, হ্নীলা নয়াপাড়ার হাবিবুর রহমানের পুত্র আব্দুর রহিম, রঙ্গিখালীর আবুল মঞ্জুরের পুত্র আব্দুর রহিম, আব্দুর রহমান, মুসলিম পাড়ার মৃত বাঁচার মিয়ার পুত্র খালেক হোছন, মোঃ আলম, হোয়াইক্যং মিনাবাজারস্থ ঝিমংখালীর মোঃ হোছনের পুত্র মোঃ নুরুল বশর, নাছরপাড়ার মকবুল আহমদের পুত্র হেলাল উদ্দিন, জাফর আলমের পুত্র মোস্তাক আহমদ, খুইল্যা মিয়ার পুত্র মোঃ ইলিয়াছ প্রকাশ পুতিয়া, হামজা আলীর পুত্র আবুল হাশিম, মৃত সিকান্দরের পুত্র নুরুল ইসলাম এবং অপর ২জন নিয়মিত মামলার আসামীসহ ১৯জনকে আটক করেছে। এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান জানান,সাড়াশি অভিযানে আটক বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।