মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-৩

শেয়ার করুন


টেকনাফ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। এতে ২ জনকে পলাতক আসামী করে পৃথক মামলা দায়ের করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সুত্র জানায়,৭ ফেব্রুয়ারী ভোর রাতে টেকনাফ মডেল থানার এ.এস.আই কাজ¦ী আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার হ্নীলা লেদা এলাকায় অভিযান চালিয়ে ৩হাজার ১শ পিস ইয়াবা বড়িসহ স্থানীয় মৃত লাল মিয়ার পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (২৫) কে আটক করে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে হ্নীলা পশ্চিম সিকদারপাড়া আজিজুল হক মিস্ত্রির পুত্র ইমরান ওরফে পুতিয়া মিস্ত্রি (৩২) ও হ্নীলা ফুলের ডেইল এলাকার মৃত আব্দুল গাফফারের পুত্র একরাম (২৪) কে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়। আগের দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ইয়াবা বিক্রি ও লেনদেনকালে কক্সবাজারের ডিবি পুলিশের এসআই চন্দনের নেতৃত্বে একটি দল হ্নীলার উলুচামরী এলাকার আমির হোছনের পুত্র মোঃ দেলোয়ার (২৫) কে ১শ পিস ইয়াবা ও আলীখালীর জামাল হোছাইন মেম্বারের পুত্র শাহ জালাল ওরফে জুয়েল (২৩) কে ৫শ পিস ইয়াবা বড়িসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন