২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে পুলিশী অভিযানে ৬ লাখ ইয়াবার চালান উদ্ধার

হুমায়ূন রশিদ,টেকনাফঃ টেকনাফে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সাগর উপকূলে অভিযান চালিয়ে ৬লাখ ইয়াবার চালান উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

জানা যায়, ৭ অক্টোবর সকাল ৭টারদিকে টেকনাফের সাগর উপকূলে ইয়াবার বড় চালান খালাসের সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান এবং টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে পুলিশের একটি শক্তিশালী দল বাহারছড়া উপকূলের নোয়াখালী পাড়ায় বঙ্গোপসাগর উপকূলের অবস্থানকারী খালি নৌকায় অভিযান চালিয়ে ২টি এবং পরিত্যক্ত অবস্থায় ২টিসহ মোট ৪টি বস্তা উদ্ধার করে। তা থানায় এনে গণনা করে ৬ লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য ১৮ কোটি টাকা।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়া সাংবাদিকদের জানান, এত বড় ইয়াবার চালান খালাসে কারা সংশ্লিষ্ট রয়েছে তা তদন্ত স্বাপেক্ষ পদক্ষেপ নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।