১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে পিটিয়ে তরুণী খুন

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে সখিনা খাতুন (২২) নামে এক তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ১২ মে শুক্রবার দুপুরে ওই তরুণী নিহত হওয়ার বিষয়টি নিশ্চত হওয়া যায়। ১১ মে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার বাহারছড়ার পুরানপাড়া গ্রামে সখিনাকে পেটানোর ঘটনা ঘটে। নিহত সখিনা খাতুন আবুল কাশেমের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১১ মে বৃহস্পতিবার শবে বরাত উপলক্ষ্যে বাড়িতে মাংস কেনার টাকা নিয়ে ছোট ভাই রবিউল্লাহ ও বোনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রবি উল্লাহ বাড়ি থেকে বের হয়ে বাজারে চলে যান। এর কিছুক্ষণ পরে রবি উল্লাহ একই গ্রামের বাসিন্দা নুরুল করিব ওরফে ভুট্টো, তার স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে ইমরুল কায়েস এসে সখিনাকে পিটিয়ে এবং কিল-ঘুষিতে আহত করে বাড়ি থেকে চলে যান। খবর পেয়ে বাবা আবুল কাশেম বাজার থেকে বাড়িতে এসে মারাত্মক আহত অবস্থায় মেয়েকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে সখিনা মারা যান। কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার চাইলা মং মারমা এবং ওসি মো. মাইন উদ্দিন খান ১২ মে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের বাবা আবুল কাশেমের বলেন আমাদের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করে একই গ্রামের বাসিন্দা নুরুল করিব ওরফে ভুট্টো, তার স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে ইমরুল কায়েস আমার মেয়েকে পিটিয়ে হত্যা করেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে দুপুর ২টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।