২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

টেকনাফে পরিত্যক্ত ১ লাখ ৩০ হাজার পিছ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফে ১লাখ ৩০হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে টেকনাফে বিজিবি জওয়ানেরা। মঙ্গলবার (২৮ জুলাই) অভিযান চালিয়ে এই পরিত্যক্ত ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোররাত ২টার দিকে মিয়ানমার হতে বড় ধরনের মাদকের চালান আসার সংবাদ পেয়ে টেকনাফের হ্নীলায় নাফনদী সংলগ্ন কেওড়া বাগানে অবস্থান নেয় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল। উপস্থিতি টের পেয়ে একটি বস্তা রেখে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১টি বস্তা উদ্ধার করে। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩ কোটি ৯০লক্ষ টাকা মূল্যমানের ১লাখ ৩০হাজার ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান (পিএসসি) এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তীতে উর্ধ্বতন মহল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।