৯ মার্চ, ২০২৬ | ২৪ ফাল্গুন, ১৪৩২ | ১৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে পরিত্যক্ত ইয়াবা ও অস্ত্র উদ্ধার

টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত ইয়াবা বড়ি ও অস্ত্র উদ্ধার করেছে।
সুত্র জানায়-গত ২২ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপাধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির বিশেষ টহল দল নিয়ে ওয়াব্রাং এলাকায় অভিযানে যায়। কিছুক্ষণ পর এসময় ২/৩জন লোক একটি ব্যাগ নিয়ে আসতে দেখে। বিজিবি জওয়ানেরা তাদের দেখামাত্র চ্যালেঞ্জ করলে ব্যাগটি ফেলে অন্ধকারে পালিয়ে যায়। তখন ব্যাগটি উদ্ধার করে একটি দেশীয় তৈরী অস্ত্র (বিআরএম-১৪) ও ১রাউন্ড কার্তূজ উদ্ধার করে। তা পরবর্তীতে সাধারণ ডায়েরী করত টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। রাত পৌনে ১০টারদিকে একই টহলদল মৌলভীবাজার লবণ মাঠে ওঁৎপেতে অবস্থান নেয়। এসময় কয়েকজন লোক লবণ মাঠ দিয়ে আসতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করা মাত্র হাতে থাকা ব্যাগটি কাঁদার মধ্যে ফেলে অন্ধকারে পালিয়ে যায়। তখন বিজিবি টহল দল ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১কোটি ২০লক্ষ টাকা মূল্যমানের ৪০হাজার ইয়াবা উদ্ধার করে। তা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।