৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে নৌকার প্রচারনার গাড়িতে আগুন ও ভাংচুর

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ (নৌকা) প্রতীকের প্রচারণার গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৮ টার দিকে টেকনাফ সদরের ডেইল পাড়া ও তুলাতুলী এলাকায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দের প্রচারনার দুটি টমটম যাওয়ার পথে অতর্কিতে এসে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ ঘটনায় নৌকার প্রার্থী চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দ বাদী হয়ে থানায় দুটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানায়, টেকনাফ সদরের হাজম পাড়া ও তুলাতুলী এলাকায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দের প্রচারনার টমটম যাওয়ার পথে অতর্কিতে এসে তার প্রতিদ্ব›দ্বী মটর সাইকেল সমর্থকরা সাইডের পর্দা ছিঁড়ে ফেলে ভাঙচুর করে, পরে টমটমে অগ্নিসংযোগ করে। এছাড়া একই দিন সদর ইউনিয়ে তুলাতুলি আনারস প্রার্থীর সমর্থকরা আরেকটি প্রচারনার টমটমে দেশীয় অস্ত্র দা, কিরিস, লোহার রড ও লাটি নিয়ে হামলা চালায়। এতে নৌকার সমর্থকরা আহত হয়েছে। এই দুই প্রতিদ্ব›দ্বীর তাদের সমর্থকদের নিয়ে নির্বাচানের প্রচার না করতে নৌকার চেয়ারম্যান প্রার্থী এবং তার সমর্থকদের প্রাণনাশে হুমকি দিয়ে আসছে। তারা নৌকার প্রার্থীর বিজয়ী সু-নিশ্চিত দেখে শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পায়তারা করছেন।

জানা যায়, টেকনাফ সদরের হাজম পাড়া ও তুলাতুলী এলাকায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দের প্রচারনার দুটি টমটম যাওয়ার পথে অতর্কিতে এসে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় সাইডের পর্দা ছিঁড়ে ফেলে ভাঙচুর করে, পরে টমটমে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ঘটনার খবর পেয়েই রাতেই থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

আ’লীগের চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দ বলেন, দলীয়ভাবে মনোনয়ন দেয়ার পর আরও দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তারা দুজনই আমার সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দমকি দিয়ে আসছে। তারই অংশে প্রচারণা গাড়িতে তারা হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়। এতে আমার কয়েকজন লোক আহত হয়েছে। এ ঘটনায় বিএনপি পরিবারের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান ও শাহজান মিয়াকে প্রধান করে বেশ কয়েকজনের বিরুদ্ধে পৃথকভাবে থানায় দুটি অভিযোগ দায়ের করছি।

অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান বলেন, “যার নির্বাচন সেই করছে, আমার লোকজন কোন প্রার্থীকে হামলা চালায়নি। মূলত আমার জনপ্রিয়তা দেখে আমাকে নির্বাচনীয় মাঠ থেকে গুটিয়ে দেওয়া জন্য পায়ঁতারা করছে নৌকার প্রার্থী।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় হাতে অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।