মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে নিহত দুই পক্ষের মামলার জেরঃ ১৭দিন পর কবর থেকে মৃতদেহ উত্তোলন

শেয়ার করুন


টেকনাফে নিহত ব্যক্তিকে নিয়ে দুই পরিবারের মধ্যে মামলা এবং পাল্টা মামলার জেরধরে ময়না তদন্তের জন্য দাফনের ১৭দিন পর কবর থেকে এক ব্যক্তির মৃতদেহ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়-৭ফেব্রুয়ারী সকাল ১১টারদিকে কক্সবাজার বিজ্ঞ আদালতের আদেশে জেলা ম্যাজিষ্ট্রেট,স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি,টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ এবং মামলার তদন্ত কর্মকর্তাসহ একটি প্রতিনিধি দল উপজেলার উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া বড় ডেইল কবরস্থান থেকে মৃত মাষ্টার আয়াজের পুত্র মৌলভী আনোয়ার হোছাইনের মৃতদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। উল্লেখ্য গত ২০জানুয়ারী বড় ডেইল এলাকার মৃত মাষ্টার আয়াজের পুত্র মৌলভী আনোয়ার হোছাইন নিজ বাড়ীতে মারা যান। পরদিন ২১ জানুয়ারী ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ দাফন করা হয়েছিল। এই মৃত্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের জেরধরে ১সপ্তাহ পরে নিহতের ভাই মোঃ হোছাইন বাদী হয়ে কক্সবাজার আদালতে স্ত্রীসহ কয়েকজনকে আসামী করে ১টি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে নিহতের শ্বশুড় বাদী হয়ে একই আদালতে পাল্টা আরো একটি হত্যা মামলা দায়ের করেন। টেকনাফ মডেল থানা পুলিশকে মামলা দুটি তদন্তের নির্দেশনা দেওয়া হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ লাশটি উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন