১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩ | ২৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

টেকনাফে নিখোঁজ বন প্রহরীরা সন্ত্রাসীর হাতে জিন্মি : ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফে নিখোঁজ বন বিভাগের পাহারা দলের তিন সদস্যকে পাহাড়ের সংঘবদ্ধ অপহরণ চক্রের সন্ত্রাসীদের হাতে জিন্মি করা হয়েছে। এদের পরিবারের কাছে ফোন করে জনপ্রতি ২০ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা মুক্তিপন দাবি করা হচ্ছে।

শুক্রবার সকাল ৮ টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই ৩ জন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেয়ার সময় নিখোঁজ হয়েছিলেন।

শনিবার সকালে ফোনে পরিবারের সদস্যদের কাছে এই ৩ জন জিন্মি রয়েছে দাবি করে মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী।

তিনি জানিয়েছেন, তিন ব্যক্তিকে নেচার পার্ক থেকে অপহরণ করা হয়েছে। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন। পুলিশ সহ স্থানীয় জনতা তাদের উদ্ধারের জন্য চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। সকালে ফোনে মুক্তিপন দাবি করা হয়েছে।

এই তিনজন হলেন, হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০) একই এলাকার বকসু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদু শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)।

টেকনাফ বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, ‘বন থেকে আমাদের পাহারাদার তিন জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। দিনের একটা সময়ের পর থেকে তাদের খোঁজ না পাওয়ায় ধারণা করা হচ্ছে পাহাড়ি সন্ত্রাসীরা ওই তিন বনকর্মীকে অপহরণ করে নিয়ে গেছে। আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তায় পাহাড়ে আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি। কিন্তু পাওয়া যায়নি। এখন মুক্তিপন দাবি করা হচ্ছে।

টেকনাফ থানার ওসি জোবাইর সৈয়দ জানিয়েছেন, ৩ বন প্রহরীদের উদ্ধারের পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।