৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে নারী পুরুষ সহ ৬৬ রোহিঙ্গা উদ্ধার, পাঁচ দালাল আটক

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৬৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৪ রাউন্ড রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচসহ মানব পাচারে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া কবরস্থান সংলগ্ন পাহাড়ের উপর আব্দুল আমিনের অস্থায়ী তাবু ঘর থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার ভিকটিমদের মধ্যে রয়েছে ১৮ পুরুষ, ১১ নারী ও ৩৭ শিশু।

 

তারা সকলে টেকনাফ-উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটককৃত মানব পাচারকারী সদস্যরা হলেন, টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়ার আব্দুস শুক্কুরের ছেলে রাশেদ (২৫), বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া এলাকার সুলতান আহাম্মদের ছেলে সালেহ আহাম্মদ (৩৫), একই এলাকার সুলতান আহাম্মদের ছেলে নুরুল কবির (২৭), রশিদ আহাম্মদের ছেলে সৈয়দ আলম (২৪) ও চট্টগ্রাম জেলার গাছুয়া ইমান আলী চৌকিদার বাড়ির বর্তমানে শ্বশুর বাড়ি সাবরাং ইউনিয়নের কোয়াইংছড়ি পাড়ার আবদুল গফুরের ছেলে কামরুল ইসলাম প্রকাশ মোঃ শিপন (৩২)।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ওসি গিয়াস উদ্দিন বলেন, রবিবার ভোরে বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া কবরস্থান সংলগ্ন পাহাড়ের উপর সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা আব্দুল আমিনের অস্থায়ী এক তাবু ঘরে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু লোককে জড়ো করেছে ; এমন তথ্যে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পালিয়ে যায়। পরে তাবু ঘরের ভেতর থেকে ১৮ জন পুরুষ, ১১ জন নারী, ৩৭ শিশু-জনসহ সর্বমোট ৬৬ জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। ওই সময় ০৪ রাউন্ড রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচসহ মানব পাচারে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।