১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে নবাগত ওসি মাইন উদ্দিন সংবর্ধিত


টেকনাফ মডেল থানার ওসির বিদায় এবং নবাগত ওসির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নবাগত ওসি মাইন উদ্দিন বলেন এলাকার জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতা, কর্মরত সাংবাদিক এবং সুশীল সমাজের সহায়তা অব্যাহত থাকলে ইয়াবা,ফেন্সিডেল,দেশী মাদক পাচার,সেবন ও বাণিজ্যরোধসহ যাবতীয় অপরাধ দমনে পুলিশ বাহিনী অতীতের চেয়ে ভালভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ১৬ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টায় টেকনাফ মডেল থানার সার্ভিস ডেলিভারী ভবনের হলরোমে কর্তব্যরত ওসি আব্দুল মজিদের বিদায় এবং নবাগত ওসি মাইন উদ্দিনের বরণ উপলক্ষ্যে একসভা ওসি মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার এসআই কাঞ্চন কান্তি দাশের পরিচালনায় উক্ত বিদায় ও বরণ সভায় বক্তব্য রাখেন নবাগত ওসি মাইন উদ্দিন,বিদায়ী ওসি মোঃ আব্দুল মজিদ, ওসি (তদন্ত)শেখ আশরাফুজ্জামান,টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক আবুল কালাম,সাংবাদিক আবুল কালাম আজাদ,টেকনাফ সাংবাদিক ইউনিটির নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম সাইফী,এসআই শাফায়েত আহমদ,এএসআই কাজী আব্দুল মালেক, কনস্টেবল সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক্স,অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, কমিউনিটি পুলিশ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ
উপ¯ি’ত ছিলেন। সভায় নবাগত ওসি মাইন উদ্দিন মাদকাসক্ত টেকনাফকে মাদকমুক্ত করে সাধারণ মানুষের সেবা প্রার্থীতা নিশ্চিত করতে সর্বস্তরের জনসাধারণের সহায়তা কামনা করে উপরোক্ত কথা বলেন। ###

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।