মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে নগদ টাকাসহ বসত-বাড়ি পুড়ে ছাঁই: ১৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের উপকূলীয় বাহারছড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আনুমানিক ১৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায়, ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর পাড়ার মৃত মঈন উদ্দিনের পুত্র মরহুম ফেরদৌস রহমানের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অর্তকিতভাবে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। লোকজন জড়ো হওয়ার পূর্বে সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় কোন প্রকারে বাড়ির ছেলে কলেজ ছাত্র গিয়াস উদ্দিন, স্কুল ছাত্র আলা উদ্দিন ও গৃহকত্রী আলেমুন্নাহার প্রাণে রক্ষা পায়। ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকের ভাই রাহমত উল্লাহ জানান, অগ্নিকান্ডে নগদ দুই লক্ষ টাকা, ৬ভরি স্বর্ণালংকার, বাড়ির আসবাবপত্র ও মালামালসহ প্রায় ১৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসি কাঞ্চন কান্তি দাশ অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন