৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে দেশীয় অস্ত্রসহ আটক-১: পরিবারের দাবী ষড়যন্ত্র

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হোয়াইক্যংয়ে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে পরিবারের দাবী তাকে ষড়যন্ত্রমুলকভাবে ফাঁসানো হয়েছে।
জানা যায়,১০জানুয়ারী দুপুর পৌনে ১টারদিকে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি নির্মল চাকমা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ ফোর্স নিয়ে বালুখালীপাড়া আমতলী ঘোনায় অভিযান চালিয়ে মৃত আব্দুল জাব্বার প্রকাশ কালু খলিফার পুত্র মোঃ ইউছুপ (৩৫)কে দেশীয় তৈরী একটি পাইপ গান, ১টি চাকু ও ১টি কারেন্টের প্লাসসহ আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামান,অস্ত্রসহ এক ব্যক্তিকে আটকের সত্যতা স্বীকার করেন।
তবে স্থানীয় ইউপি মেম্বার সিরাজুল ইসলাম লালু বলেন, আব্দুর রহমান এবং ইউছুপের মধ্যে ১মাস আগে ঝগড়া হয়। আজকে সে কারেন্টের কাজ করে ভাত খেতে বাড়ি ফেরার সময় তাকে আটকানো হয়। তার নিকট ১টি চুরি ও কারেন্টের প্লাস ছিল কিন্তু অস্ত্র দিয়ে ইউছুপকে ফাঁসানো হয়েছে।
এদিকে অভিযুক্ত ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি ও স্থানীয় মৃত ফরিদ আলমের পুত্র আব্দুর রহমান (৩৪) বলেন, ধৃত ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে ঘোরা-ফেরার সময় জনতার চোখে পড়ে। তাকে আটকের জন্য আমার সহায়তা চাইলে আমরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই।
আটক ব্যক্তির স্ত্রী গোলজার বেগম (২৮) বলেন,আব্দুর রহমানের সাথে আমার স্বামীর ঝগড়া ছিল। আজ বাহাদুর নামে এক ব্যক্তি মারধর করে ধরে আনে। এরপর অস্ত্র দিয়ে পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। তবে অস্ত্রসহ আটকের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।