১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩

কক্সবাজারের টেকনাফের খারাংখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে খারাংখালীর কম্বনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

এসময় মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মোহাম্মদ হোসেনের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিন জানান, জমি সক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।