২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

টেকনাফে দু’গ্রুপের বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত

টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের দু’গ্রুপের বন্দুকযুদ্ধে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বুধবার ভোরে টেকনাফ স্থল বন্দরের ১৪ নাম্বার ব্রিজের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবদুল মজিদ জানান, ইয়াবা ব্যবসায়ীদের দু’পক্ষের মধ্যে গোলাগুলি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি লাশ উদ্ধার করেন। নিহত ইয়াবা ব্যাবসায়ী হ্নীলা মৌলভী বাজারের বাদশা প্রকাশ চাম বাদশা। ঘটনাস্থল থেকে দেশীয় বন্দুক, গুলি ও ১০ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে ওসি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।