৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে দু’গ্রুপের বন্দুকযুদ্ধে শীর্ষ মানবপাচারকারী আমান উল্লাহ ওরফে আনু নিহত

download (1)

কক্সবাজারের টেকনাফে দু’গ্রুপের বন্দুকযুদ্ধে শীর্ষ মানবপাচারকারি আমান উল্লাহ ওরফে আনু (৩০) নিহত হয়েছে। সে টেকনাফ উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের মোহাম্মদ শফির ছেলে। সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে টেকনাফ আলীখালী লবন মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতাউর রহমান খন্দকার জানিয়েছেন, টেকনাফ আলীখালী লবন মাঠে মানবপাচারকারী দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আমান উল্লাহ নামের এক মানবাপাচারকারির লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

তিনি আরো জানান, নিহত আমান উল্লাহ একজন আর্ন্তজাতিক মানবপাচারকারি দলের গডফাদার। তার বিরুদ্ধে মানবপাচার আইনে ৬টি মামলা রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।