মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে দুঃসাহসিক নাফনদী সাতাঁরে ১৯রোহিঙ্গার অনুপ্রবেশ

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): মিয়ানমারে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে এবার অভিনব কায়দায় নাফনদী সাতাঁর কেটে অনুপ্রবেশ করল ১৯জন রোহিঙ্গা যুবক ও পুরুষ।
জানা যায়,৩ নভেম্বর বিকাল ৩টারদিকে সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীরদ্বীপ জেটিঘাট পয়েন্ট দিয়ে ১৫/২০ জনের একটি গ্রুপ জারিকেন সহকারে সাতাঁর কেটে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকালে স্থানীয় জনসাধারণের মধ্যে কৌতুহলের সৃষ্টি হলে অসংখ্য নারী-পুরুষ তাদের দেখার জন্য নদীর পাড়ে ভিড় জমায়। এরপর অনুপ্রবেশকারী আবদুল্লাহ, মোঃ আয়াছ,জাহেদ, নজির আহমদ, জহির আহমদ, মোঃ আইয়ুব, রহমত উল্লাহ, মোঃ নুর, সিরাজুল ইসলাম, আবদুল মোনাফ, আজিজুর রহমান, আবু ছৈয়দ, নুর কবির, ফয়েজুল আলম, আনোয়ার খালেদ, মোঃ আইয়ুব, মোঃ নুর, মোঃ আয়াছ ও নবী হোছন মিয়ানমারের বুচিধং পুইমালী হতে কাজ ও খাদ্য সংকটের কারণে জারিকেনসহ নাফনদী সাতাঁর কেটে আসাদের শাহপরীর দ্বীপ বিজিবি জিম্মায় নেয়। পরে তাদের চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হতে পারে। শাহপরীর দ্বীপের স্থানীয় ৯নং ওয়ার্ড মেম্বার ফজলুল হক সাতাঁর কেটে ১৯জন রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেন।
অনুপ্রবেশকারী কিশোর ও যুবকেরা জানায়,মিয়ানমারে সহিংস ঘটনার সুত্রধরে সেখানে রয়ে যাওয়া রোহিঙ্গারা এক স্থান থেকে অন্যস্থানে গিয়ে কাজকর্ম ও বাজার করতে পারছেনা। তাই তাদের তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। তারা প্রাণে রক্ষার্থে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেয় কিন্তু নৌকার অভাবে আসতে না পারায় ধামনখালীতে তাবু নিয়ে ঘাঁটি গড়ে। আর্ন্তজাতিক সাহায্য সংস্থা ইউএনএইচসিআর কিছুটা খাদ্য সহায়তা দিলেও তা ছিল চাহিদার তুলনায় কম। তাই তারা নাফনদী সাতঁরিয়ে বাংলাদেশে চলে আসে। তাদের সীমান্তরক্ষী বিজিবির হেফাজতে নেওয়া হলেও চিকিৎসা এবং মানবিক সহায়তা দিয়ে শরণার্থী ক্যাম্পে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন