মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

টেকনাফে দিন-দুপুরে পাচারের সময় ইয়াবা ও সিএনজিসহ আটক-৪

শেয়ার করুন


টেকনাফে ইয়াবা বিরোধী অভিযান যতই জোরদার হচ্ছে ততই ইয়াবা চোরাকারবারী ও পাচারকারী চক্র বেপরোয়া হয়ে উঠছে। এবার বিজিবি জওয়ানেরা দিন-দুপুরে পাচারের সময় অভিযান চালিয়ে ১কোটি ২৪লক্ষ টাকার ইয়াবা বড়ি ও সিএনজিসহ ৪জনকে আটক করলেও প্রকৃত অপরাধীরা পার পাওয়ায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সুত্র জানায়,গত ২২মার্চ বিকাল ৩টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটলিয়ানের সাবরাং বিওপির নায়েব সুবেদার রাকিবুল হাসন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে পুরান পাড়াস্থ সড়কে যাত্রীবাহী সিএনজি থামিয়ে তল্লাশী করে ১কোটি ২৪লক্ষ ৫০হাজার ৭শ টাকা মূল্যমানের ৩৯হাজার ৮শ ৭পিস ইয়াবা বড়িসহ পৌরসভার মধ্যম জালিয়াপাড়ার মোঃ আবুল বাশারের পুত্র মোঃ জসিম উদ্দিন (৩০),দক্ষিণ জালিয়াপাড়ার মোঃ আব্দুল গণির পুত্র মোঃ জমির উদ্দিন (১৯),মুক্তার আহমদের পুত্র মোঃ ওমর ফায়সাল (১৯) ও সদর ইউনিয়নের মিঠাপানির ছড়ার হাজী মকতুল হোসেনের পুত্র মোঃ হোসাইন (৩১) কে আটক করে। এসময় তাদের বহনকারী সিএনজি ও ব্যবহৃত ৪টি মুঠোফোন জব্দ উদ্ধার করা হয়। দিন-দুপুরে ইয়াবার চালান পাচারের মামলায় দক্ষিণ জালিয়াপাড়ার ওসমানের পুত্র জুবায়ের (২৮) ও মধ্যম জালিয়াপাড়ার মোঃ হাবিবুল্লাহ প্রকাশ জিকু (৩০) কে পলাতক আসামী করে মামলা দায়েরের পর আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ অভিযানের সত্যতা স্বীকার করেন। উল্লেখ্য সম্প্রতি টেকনাফে ইয়াবা চোরাচালান ও পাচাররোধে বিভিন্ন সংস্থার অভিযান সত্বেও একটি সুবিধাভোগী মহল বাণিজ্যে মেতে উঠায় এই চক্রটি বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করতে দেখা গেছে। অনেকে মনে করেন প্রকৃত অপরাধীদের দমন করতে হলে লোভ-লালসার উর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সব অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরী বলে দাবী করেন।

শেয়ার করুন