৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফে দালালসহ আটকদের ভ্রাম্যমান আদালতে সাজা

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রোহিঙ্গা পারাপারে সহায়তাকারী এক দালাল ও ৫জন মাদকসেবীসহ ৬জনকে ভ্রাম্যমান আদালতে ৬মাস করে সাজা প্রদান করা হয়েছে।
জানা যায়,২৬ নভেম্বর দুপুরে টেকনাফ মডেল থানা পুলিশের হাতে আটক শাহপরীরদ্বীপ ডেইল পাড়ার সব্বির আহমদের পুত্র মোঃ আব্দুল্লাহ, মাদবসেবী বাহারছড়া শীলখালীর নুর মোহাম্মদের পুত্র জসিম, খাইর হোছনের পুত্র নিয়ামত উল্লাহ, আব্দুর রাজ্জাকের পুত্র আবু হানিফ, সাবরাং আচারবনিয়ার আব্দুল করিমের পুত্র একরাম, হোয়াইক্যং মাঝের পাড়ার মোঃ হাসান আলীর স্ত্রী খুরশিদা ইয়াছমিনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদ হোছন ছিদ্দিকের আদালতে হাজির করা হয়। উক্ত আদালত তাদের প্রত্যেককে ৬মাসের সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে প্রেরণের জন্য টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে। উল্লেখ্য,২৫ নভেম্বর রাত ১১টায় এসআই সাইদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শাহপরীরদ্বীপ ডেইল পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে গত ১৬অক্টোবর শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি,গত ১৭ আগষ্ট শাহপরীরদ্বীপ মাঝের পাড়ার গফুর আলম মাঝি হত্যাকান্ড, মালয়েশিয়ায় আদম পাচার ও ইয়াবা চোরাচালানে সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয় একাধিক সুত্র দাবী করছে। অপর আসামীদের মাদক সেবন ও বিক্রির সময় আটক করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।