২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

টেকনাফে দাখিল পরীক্ষা কেন্দ্রে নকলের উৎসব ৪ পরীক্ষার্থী ও ২শিক্ষক বরখাস্থ

সীমান্ত জনপদ টেকনাফের দাখিল পরীক্ষা কেন্দ্রে সংশ্লিষ্টদের যোগ-সাজশে নকল করার দায়ে ৪ পরীক্ষার্থী ও ২ হল পরিদর্শক বহিস্কারের ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বিষয়টি ধামা-চাপা দেওয়ার জন্য একটি মহল জোর লবিং চালিয়ে ব্যর্থ হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়,৭ ফেব্রুয়ারী টেকনাফের একমাত্র দাখিল পরীক্ষা কেন্দ্রে বাংলা ২য় পত্রের পরীক্ষা চলাবস্থায় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দিন হল পরিদর্শন করার সময় প্রকাশ্যে গাইড বই নিয়ে খাতা লেখাকালে রংগীখালী মাদ্রাসার ছাত্র রেজাউল করিম রেজা, আলী জোহার, মিজানুর রহমান ও টেকনাফ বাহারছড়া তাফহীমুল কোরআন দাখিল মাদ্রাসার ছাত্র আবছার কামালকে ১বছরের জন্য বহিস্কার করে। পরীক্ষার হলে দায়িত্ব পালনে অবহেলা ও নকলে সহায়তার অভিযোগে হল পরিদর্শক কাটাখালী রওজাতুন্নবী দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী ও হ্নীলা মৌলভীবাজার জমিরিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদু ছবুরকে কেন্দ্র থেকে বহিস্কার করা হয়। মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব ও রঙ্গিখালী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামাল হোছাইন এর সত্যতা নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরে এই মাদ্রাসায় যোগ-সাজশ করে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার অভিযোগ ছিল। একটি মহল এই ন্যাক্কারজনক ঘটনা ধামা-চাপা দেওয়ার জন্য জোর লবিং চালিয়ে ব্যর্থ হয়। এই ঘটনায় পুরো উপজেলার মাদ্রাসা পরীক্ষার্থীদের নিয়ে জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।