মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ত্রাণের জন্য সড়কে এসে দূর্ঘটনায় রোহিঙ্গা রক্তাক্ত

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): বেশ ক‘দিন ধরে টেকনাফে ত্রাণের জন্য নবাগত,পুরান রোহিঙ্গা এবং কিছু কিছু গ্রামীণ মানুষ প্রধান সড়কে ভিড় করছে। প্রধান সড়কে এই ভিড়েই একজন সড়ক দূঘর্টনায় আহত হয়েছে। রিলিফ বিতরণে সরকারীভাবে কড়াকড়ি আরোপ করার পরও একশ্রেণীর সুবিধা ভোগী মানুষ লোক দেখানো ত্রাণ বিতরণের ফলে সড়কে বিশৃংখল পরিবেশ বিরাজ করছে।
জানা যায়,১৬সেপ্টেম্বর দুপুর ১২টারদিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস (চট্টমেটো-ছ-১১-০৮৮৪) হ্নীলা মরহুম আবু বক্কর মেম্বারের রাস্তার মাথায় এলে নতুন অনুপ্রবেশকারী মিয়ানমারের বাহারছড়ার মেরুল্যার ফয়েজ উল্লাহর পুত্র রহমত উল্লাহ (২৫) রাস্তা অতিক্রম করার সময় চাপা পড়ে রক্তাক্ত ও আহত হয়। তাকে উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। এই জাতীয় ঘটনায় প্রতিদিন কোথাও না কোথায় দূঘর্টনার ঘটনা ঘটছে বলে জানা গেছে। এদিকে ত্রাণের জন্য আনা ছেঁড়া কাপড়ে বেশীর ভাগ সড়কই ময়লা-আর্বজনার স্তুপে পরিণত হওয়ায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা গেছে।

শেয়ার করুন