১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

টেকনাফে টমটমের ধাক্কায় স্কুল ছাত্রী রক্তাক্ত : প্রতিবাদে মানব বন্ধন

টেকনাফের হ্নীলায় নিয়ন্ত্রণহীন টমটমের ধাক্কায় স্কুলে যাওয়ার এক ছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ৩ এপ্রিল সকাল সাড়ে ৯টারদিকে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী ও রোজারঘোনার মাষ্টার আবু ছিদ্দিকের মেয়ে ইসমত আরা রূপা (১২) স্কুল যানবাহনযোগে এসে গেইটে প্রবেশের সময় দ্রুতগতিতে আসা একটি টমটম চাপা দিলে ঘটনাস্থলে পড়ে সেই রক্তাক্ত ও গুরুতর আহত হয়। ঘটনাস্থল হতে ঘাতক টমটমটি জব্দ করে রাখা হয়েছে। তাকে দ্রুত উদ্ধার করে হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করে। এই সড়ক দূঘর্টনার প্রতিবাদে তাৎক্ষণিক স্কুল গেইট সংলগ্ন প্রধান সড়কে স্পীড ব্রেকার স্থাপন ও নিরাপদ সড়কে দাবীতে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ মুহাম্মদ রফিক,প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মন্নান,সহকারী শিক্ষক বিপূল পাল,সুপ্লব পাল,আরিফুল ইসলাম,মোঃ শহীদুল্লাহ,ছাত্রী সানজিদা খানম সুমাইয়া,রোমেনা আক্তার,শামীমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় স্কুল সংলগ্ন সড়কে স্পীড ব্রেকার স্থাপন এবং যানবাহন নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ফুয়াদ আল খতিব হাসপাতালে গুরুতর আহত স্কুল ছাত্রীর অপারেশন সম্পন্ন করা হয় এবং সে আশংকামুক্ত রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।