মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

টেকনাফে জেডিসি পরীক্ষার্থী অপহরন: থানায় অভিযোগ

শেয়ার করুন

teknaf-pic-a-08-11-16
টেকনাফের হ্নীলায় পরীক্ষা দিয়ে ফেরার পথে এক জেডিসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অটো চালকের সহায়তায় ১জনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
জানা যায়-গত ৭নভেম্বর দুপুর দেড়টায় উপজেলার একমাত্র জেডিসি পরীক্ষা কেন্দ্র হ্নীলা রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা জেডিসি কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অটোরিক্সাযোগে আলীখালী রাস্তার মাথায় পৌঁছলে রঙ্গিখালী লামার পাড়ার নুর আহমদ প্রকাশ আই মেম্বারের পুত্র হেলাল উদ্দিন,জাহেদ হোছনের পুত্র রিয়াজ উদ্দিন,রশিদ আহমদের পুত্র লুৎফুর রহমানসহ ৫/৬জন অটোরিক্সার গতিরোধ করে লেদার মৃত কামাল হোছনের মেয়ে,হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্রী রেশমী নাসরিনকে অপহরণ করলে শোর-গোল শুরু হয়। অটোরিক্সা চালক আনোয়ার সাহসিকতার পরিচয় দিয়ে লুৎফুর রহমানকে আটকে রাখে। পরে উপস্থিত লোকজনের সহায়তায় ধৃত লুঃফুর রহমানকে থানা পুলিশে হস্তান্তর করা হয়। অপহৃতের ভাই মোঃ ইসলাম বাদী হয়ে অপহরণকারী হেলালসহ ৭জনকে আসামী করে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরই সুত্রধরে টেকনাফ থানা পুলিশ (এএসআই মাসুদ মুন্সী) অভিযান চালিয়ে অপহরণকারীর পিতা নুর আহমদকে আটক করে। থানায় অভিযোগ দায়েরের জেরধরে জেডিসি পরীক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামী হেলাল মুঠোফোনে মামলার বাদীকে হুমকি দিচ্ছে বলে জানান।

শেয়ার করুন