মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে জেএসসি ও জেডিসি পরীক্ষা গ্রহণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেয়ার করুন


হুমায়ূন রশিদ,টেকনাফঃ টেকনাফে আসন্ন জেএসসি-জেডিসি পরীক্ষা/২০১৭ইং শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কেন্দ্র কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,৮ অক্টোবর দুপুর সাড়ে ১১টারদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা জেএসসি ও জেডিসি পরীক্ষা কমিটির সভাপতি ইউএনও মোঃ জাহেদ হোসেন ছিদ্দিকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার,মফিজুদৌলাহ,শিউলী চৌধুরী,রূপম কান্তি বড়–য়া,মোঃ সিরাজুল ইসলাম,মাহমুদুর রহমান,মুহাম্মদ আব্দুস সালাম,মুহাম্মদ আব্দুল মন্নান,রফিকুল ইসলাম,মনি শংকর নাথ,মোঃ হোসাইন,মৌলভী জামাল উদ্দিন,অধ্যক্ষ কামাল হোসাইন,সুপার আমির আহমদ,মোস্তাক আহমদ,মুফিজ ইকবাল,মোঃ হাসান,ফখরুল ইসলাম ফারুকী,ছিদ্দিক আহমদ,জমির উদ্দিনসহ উপজেলার ১৭টি হাইস্কুল এবং ১০টি মাদ্রাসা প্রধান ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১লা নভেম্বর হতে উপজেলার ৩টি জেএসসি ও ১টি জেডিসি পরীক্ষা কেন্দ্রে শুরু হতে যাওয়া পরীক্ষা কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য বিস্তারিত আলোচনা হয়। এতে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উজ্জ্বল ভৌমিক,এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের হল সুপার উদয় শেখর দত্ত,হোয়াইক্যং আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে সিরাজুল ইসলাম এবং রঙ্গিখালী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অধ্যক্ষ ফরিদ আহমদকে হল সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। বিধি মোতাবেক সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানই উক্ত পরীক্ষা কেন্দ্র সমুহের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন,প্রবেশপত্র ফিঃ ২৫০টাকা, হল কক্ষ পরিদর্শক সম্মানী ১৫০টাকা,বৈধভাবে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনসহ বিবিধ সিদ্বান্ত গৃহীত হয়।

শেয়ার করুন