৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

টেকনাফে জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিন: র‌্যালী ও আলোচনা সভা এবং পোনা অবমুক্তকরণ

টেকনাফে জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে। এরপর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। জানা যায়,১৯ জুলাই সকালে “মাছ চাষে গড়ব দেশ;বদলে দেব বাংলাদেশ” শ্লোগানে এক র‌্যালী উপজেলা পরিষদ হতে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন ছিদ্দিক। মৎস্য অধিদপ্তরের শহিদুল আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রদর্শনী চিংড়ী খামার ও প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ দীপক পাল,উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম কুতুবী,মহিলা বিষয়ক কর্মকর্তা আলম গীর কবীর,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোয়ার হোসেন,জেলে প্রতিনিধি আব্দুস সালাম,মোঃ ইব্রাহীম,শ্রেষ্ঠ মৎস্য চাষী জালাল উদ্দিন আহমদ,শ্রেষ্ঠ চিংড়ী খামারী সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মৎস্য চাষী,জেলে প্রতিনিধি,জনপ্রতিনিধি,রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে রুই ও কাতাল মাছের পোনা অবমুক্ত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।