মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ছুরিকাঘাতে এক যুবক খুন, আসামী পলাতক

শেয়ার করুন

টেকনাফ প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনায় খালাত ভাইয়ের ছুরিকাঘাতে ৩০ বছরের এক যুবক খুন হয়েছেন। যুবকটি হচ্ছে উপজেলার সাবরাং ডেইলপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে রহিম উল্লাহ (৩০)।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।অভিযুক্ত খালাত ভাই মো. দেলোয়ার পলাতক রয়েছে বলে জানা যায়।

ইউপি সদস্য মো.শরীফ হোসেন জানান, রহিম আর তার খালাত ভাই একই বসত ভিটায় বসবাস করতেন। রোববার (২৬ জুলাই) তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রহিমের খালাত ভাই দেলোয়ার রাগান্বিত হয়ে রহিমে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তারপর আহত অবস্থায় আঘাতপ্রাপ্ত রহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

থানা সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) রাত ১০ টার দিকে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন