২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে চোরাইপণ্য ও বিয়ারসহ আটক-২

হুমায়ূন রশিদ, (টেকনাফ): টেকনাফে র‌্যাব সদস্যরা পৃথক অভিয়ান চালিয়ে চোরাইপণ্য ও বিয়ারসহ দুই নারী-পুরুষকে আটক করেছে।

জানা যায়,গত ১৪ সেপ্টেম্বর বিকাল পৌনে ৫টারদিকে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স), বিএন গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে হ্নীলা আলী আকবর পাড়ায় মাঈনুদ্দিনের বাড়িতে তল্লাশী অভিযান চালিয়ে ৪শ ৬৬ ক্যান বিদেশী বিয়ারসহ মাঈনুদ্দিনের স্ত্রী ইয়াছমিন আক্তার (২৪) কে আটক করে। যার বাজার মূল্য ৪ লক্ষ ৬৬ টাকা। অপরদিকে র‌্যাবের একই আভিযানিক টহল দল দুপুর দেড়টারদিকে বরইতলী বায়তুর রহমান জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস বার্মিজ সিগারেটসহ রামু চাকমার কুলের পূর্ব সাহামদর পাড়ার মৃত আবু বক্কর ছিদ্দিকের পুত্র মোঃ ফারুক (৩১) কে আটক করে। যার বাজার মূল্য ১লক্ষ ৫০হাজার টাকা। জব্দকৃত বিয়ার ও সিগারেটসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।