৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

টেকনাফে চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭


কক্সবাজারের টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নের শামলাপুর জাহাজপুরা এলাকায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেল পৌনে ৩ টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এঘটনা ঘটেছে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতরা হচ্ছে, হেদায়তুর রহমানের ছেলে ছৈয়দ নুর (৩৫), আব্দুর শুক্কুরের ছেলে শাহজাহান (২৩), তার ছোট ভাই জাফর আলম (১৮), লাল মিয়ার ছেলে নুরুল আলম (৬০), আব্দুল লতিফের ছেলে সৈয়দুল আলম (২৬), এরশাদুর রহমানের ছেলে হামিদুর রহমান (৩০) ও নজির আহমদের ছেলে আবু ছিদ্দিক (৩০)।
আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাতজনের মধ্যে ৩ জনের শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গেছে এবং বাকিদের ২০ শতাংশ শরীর পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। যাদের ২০ শতাংশের বেশী পুড়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানিয়েছে চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ বাহারছড়ার ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন জানান, তারা সবাই নামাজ পড়ে এসে একটি চায়ের দোকানের সামনে বসা ছিল। হঠাৎ গ্যাস বের হচ্ছে দেখে দোকানদার বন্ধ করতে গেলে বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডারটি। এতে তারা আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।