১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মধ্যে বিজিবির ত্রাণ বিতরণ


টেকনাফে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে ২বিজিবি ব্যাটালিয়ন। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ ৬০পরিবারকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১জুন দুপুর সোয়া ১২টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুর রহমান ও উপাধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী টেকনাফ সদর বিওপিতে ঘুর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থ ৬০পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরন করা হয়। এসময় উক্ত বিওপির কোম্পানী কমান্ডার মোহাম্মদ আলীসহ কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুর রহমান জানান,আমরা প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। তা পর্যায়ক্রমে অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।