১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে গ্যাস সিলিন্ডার বিস্ফারণে আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় নিহত

টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি মৃত্যুবরণ করেছে।
জানা যায়, ১৪ জুন ভোর ৫টারদিকে চমেক হাসপাতালে দীর্ঘ ৫দিন চিকিৎসাধীন অবস্থায় উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার জাহাজপুরা এলাকার স্থানীয় আব্দুস শুক্কুর ওরফে খাজার পুত্র জাফর আলম(১৬) মৃত্যু বরন করেছেন।
উল্লেখ্য, ৯ জুন জুমাবার দুপুর ২টার দিকে জনৈক কায়সারের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় স্থানীয় জাফরসহ তার ভাই শাহজাহান(২২),হেদায়তুর রহমানের পুত্র ছৈয়দ নূর(৩৩), এরশাদুর রহমানের পুত্র নুরুল হামিদ(৩৩), নজির আহমদের পুত্র মো: ছিদ্দিক(২৫), আব্দুল মজিদের পুত্র ছৈয়দুল ইসলাম(৩০),মৃত লাল মিয়ার পুত্র নুরুল আলম(২৩) আহত হয়।
তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাফরের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়ে। রাত ১০টায় জানাজা শেষে স্থানীয় বাজার পাড়া গোরস্থানে দাফন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।