১৪ মে, ২০২৬ | ৩১ বৈশাখ, ১৪৩৩ | ২৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

টেকনাফে গোপন বৈঠককালে শিবিরের ১২ নেতাকর্মী আটক


টেকনাফে মসজিদে গোপন বৈঠককালে পুলিশ অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের ১২ নেতা-কর্মী ও ক্যাডারকে আটক করেছে।
সুত্র জানায়-২১মার্চ বিকাল সাড়ে ৪টারদিকে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই আব্দুর রহিম,সাইফুল ইসলাম,এএসআই আলিম উল্যাহ ও সানোয়ারুল ইসলামের নেতৃতে একদল পুলিশ উপজেলার হ্নীলা মৌলভী বাজারের পশ্চিম পাশের্^ জুনিয়র হাইস্কুল সংলগ্ন কোনাপাড়া মসজিদে গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়ে কক্সবাজার জেলা শিবিরের সেক্রেটারী ও দক্ষিণ নাইক্ষ্যংখালী মৌলভীবাজারের মৃত দরবেশ আলীর পুত্র মোঃ রবিউল আলম ও টেকনাফ উপজেলা সভাপতি ও উত্তর আলীখালীর মকবুল হোছনের পুত্র সাদ্দাম হোসাইন,আলী আকবর পাড়ার মোক্তার আহমদের পুত্র মোঃ নাছির উদ্দিন,নুর হোছনের পুত্র ইমতিয়াজ উদ্দিন,বাদশা মিয়ার পুত্র সরওয়ার,সিরাজুল মোস্তফার পুত্র মনিরুল মোস্তফা,নুরুল কবিরের পুত্র নুরুল আলম, জাকিরুর রহমানের পুত্র মোঃ ইউছুপ,নুর হাশেমের পুত্র ওয়াহেদুল ইসলাম,মীর কাশেমের পুত্র আব্দুর রহিম,নুর নবীর পুত্র মোঃ নুরুল আজিজ ও মৃত হাজী কালা মিয়ার পুত্র আব্দুর রহমানসহ ইসলামী ছাত্র শিবিরের ১২জন নেতা-কর্মী ও ক্যাডারকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবী তারা মসজিদের দরজা-জানালা বন্ধ করে গোপন বৈঠক করছিল এবং আগামী ২৪মার্চ হেফাজত ইসলামের আমির আহমদ শফির মাহফিলে কোন কিছু করার পরিকল্পনা করছিল বলে ধারণা করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং নাশকতার চেষ্টার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শেখ আশরাফুজ্জামান গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের ১২জন নেতা-কর্মী ও ক্যাডারকে আটকের সত্যতা স্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।