৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে গুহাফার আন্তঃ উপজেলা ১৬তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


টেকনাফের হ্নীলার অন্যতম সামাজিক ও আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের (গুহাফার) ১৬তম আন্তঃ উপজেলা বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
সুত্র জানায়,২৩ডিসেম্বর সকাল ১০টায় টেকনাফের হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন পরিচালিত জি,এইচ,এফ বৃত্তি পরীক্ষা/১৬ইং ঐতিহ্যবাহী হ্নীলা হাইস্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ উপজেলার ৪৫টি শিক্ষা ৩শ ৩৭জন তালিকাভূক্ত পরীক্ষার্থীদের মধ্যে ৩শ ১৮জন পরীক্ষার্থী অংশ-গ্রহণ করেন।

এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গুহাফা পরিচালনা কমিটির সভাপতি সফিক আহমদ বি.কম,হ্নীলা ৪নং ওয়ার্ড ইউপি মেম্বার হোছাইন আহমদ,হ্নীলা বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী অধ্যাপক জহির আহমদ,হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের সদস্য জসিম উদ্দিন,হ্নীলা গুহাফা পরিচালক মাষ্টার কামাল আহমদ,সদস্য হাজী আবুল কালাম,মৌলভী নুরুল ইসলাম,ছালেহ আহমদ মেম্বার,কফিল আহমদ,মাষ্টার শাহ আলম ও মৌলভী শাকের আহমদ প্রমুখ। হল সুপার হিসেবে মাওলানা এসএম সাইফুলাহ ও সচিব হ্নীলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম দায়িত্ব পালন করেন। উল্লেখ্য টেকনাফের মানুষের স্বাস্থ্য,শিক্ষা ও গরীব-মেধাবীদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৯৮ সালে হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভের পর হতে বিভিন্ন ক্যাটাগরীতে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।