৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

টেকনাফে গাছের সাথে ধাক্কা লেগে কারের ৩ আরোহী নিহত


বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় কারের ৩ আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে ১ জন। সোমবার ভোর রাত ৩টার দিকে টেকনাফ-সাবরাং সড়কের নুর আহমদ চেয়ারম্যানের বাঁক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার নুর আলমের ছেলে মাহাবুব আলম মাবু , সাবরাং আছারবনিয়া গ্রামের জুলুর ছেলে মোহাম্মদ ইসমাইল ও টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার হেলাল উদ্দিন। এ সময় অপর আরোহী টেকনাফ পৌর জালিয়া পাড়ার এমদাদ হোসেনের ছেলে নিয়াজ উদ্দিন গুরুতর আহত হয়ে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বন্ধুরা মিলে নিহতরা কার নিয়ে কক্সবাজার বেড়াতে যায় সকালে। রাতে তারা কক্সবাজার হতে টেকনাফ পৌঁছে সাবরাং এলাকার বন্দু ইসমাইলকে বাড়ীতে পৌছেঁ দিতে গিয়ে এ দূর্ঘটনার শিকার হয়ে চার জনের মধ্যে ৩ জন প্রাণ হারায়। এ সময় কারটির সামনের অংশ গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুছড়ে যায়। পুলিশ ঘটনাস্থ হতে মরদেহ ৩ টি উদ্ধার করেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন খান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ###

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।