মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

টেকনাফে ক্রেতা সেজে ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক করল পুলিশ

শেয়ার করুন


টেকনাফ মডেল থানা পুলিশ ইয়াবা ক্রেতা সেজে অভিযান চালিয়ে ৫হাজার ইয়াবা বড়িসহ ১ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। এসময় পালিয়ে যাওয়ায় অপর ২সহযোগীকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়- ১৬ফেব্রুয়ারী রাত পৌনে ৯টারদিকে টেকনাফ মডেল থানার এএসআই আলিম উল্লাহ ইয়াবা লেন-দেনের গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় টহল পুলিশ নিয়ে হ্নীলা ইউনিয়নের মোছনীপাড়ায় অভিযানে যায়। ইয়াবা ক্রেতা সেজে পুলিশ দল ঘটনাস্থলে গেলে স্থানীয় আলী জোহারের পুত্র মোঃ শাহজাহান (৩২) ইয়াবা বিক্রির জন্য একটি পুটলা নিয়ে উপস্থিত হলে পুলিশ ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়। উক্ত পুটলা গণনা করে ৫হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আরো দু‘জনকে পলাতক আসামী করে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। টেকনাফ মডেল থানার নবাগত ওসি মাইন উদ্দিন উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন