১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

টেকনাফে ক্রিকেট বল পড়ে এক শিশুর মৃত্যু


টেকনাফের হ্নীলায় বন্ধুদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলতে গিয়েই বুকে বল পড়ে ঘটনাস্থলে এক শিশু নিহত হয়েছে।
জানা যায়-১৮মার্চ দুপুর ৩টারদিকে উপজেলার হ্নীলাস্থ আলী আকবর পাড়ার নুরুল কবির ও আয়েশা বেগমের পুত্র জিসাদ (৪) প্রতিদিনের ন্যায় পাশ্ববর্তী বিলে তৈরী করা মাঠে প্রতিবেশীদের সাথে খেলছিল। এসময় স্থানীয় কালা মাঝির পুত্র ছৈয়দ নুর ব্যাট করার সময় অসাবধানতাবশত হঠাৎ একটি শর্ট জিসাদের বুকে লাগলে সে ঘটনাস্থলে পড়ে মারা যায়। তাকে দ্রুত উদ্ধার করে হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শংকর চন্দ্র দেবনাথ ঐ শিশুকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই বোরহান সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ওয়ার্ড মেম্বার বশির আহমদ ক্রিকেট বলের আঘাতে শিশু জিসাদ নিহতের বিষয়টি স্বীকার করেন। আগামী ১৯মার্চ সকাল ১০টায় স্থানীয় গোরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।