মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে‌ ইয়াবা বোঝাই নৌকা জব্দ,আটক:২

শেয়ার করুন

রহমত উল্লাহ

টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক; নৌকা জব্দ করেছে।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক অভিযান পরিচালনা করে ১৪ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক পাচারকারীকে আটক করা হয় এবং পাচারকার্যে ব্যবহৃত একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশন কমান্ডার লে.কমান্ডার সাইয়েদুল মোরসালিন

ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (স্টেশন কমান্ডার টেকনাফ) এর নেতৃত্বে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং জালিয়াপাড়া ০২ নং সুইস এলাকায় নাফ নদীতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় নাফ নদীতে মায়ানমার সীমানা অতিক্রম করে ০১টি ডিঙ্গি নৌকা বাংলাদেশের সীমানায় আসতে দেখা যায়। নৌকাটি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা স্পীড বোট নিয়ে ধাওয়া করে ধরে ফেলে এবং পরবর্তীতে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ০১টি প্লাস্টিক প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক পাচারকারীকে আটক করে।

আটককৃত মাদকপাচারী মোহাম্মদ নুর (২৪) কক্সবাজার জেলার বড়ইতলী গ্রামের টেকনাফ থানার মোঃ মোঃ ইউনুস এর ছেলে এবং মোঃ লিয়াকত আলী(১৮) একই গ্রামের নুর ইসলাম এর ছেলে।

পরবর্তীতে আটককৃত দুইজন মাদক পাচারকারীসহ পাচারকার্যে ব্যাবহৃত ডিঙ্গি নৌকাটি এবং জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

শেয়ার করুন