মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে কোটি টাকার মৎস্য খামার কেটে দিয়েছে দূর্বৃত্তরা

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হোয়াইক্যংয়ে একটি প্রভাবশালী চক্র সংঘবদ্ধ হয়ে জবর দখলের লক্ষ্যে প্রকাশ্য দিবালোকে কোটি টাকা মুল্যের মৎস্যঘেঁর কেটে দিয়েছে। এই ব্যাপারে ক্ষতিগ্রস্থ মালিক আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা কামনা করেছেন।

জানা যায়,১৭ নভেম্বর ভোরে মিনাবাজারের পূর্বপার্শ্বে সেংগ্রী খাল সংলগ্ন এলাকায় মরহুম আমির আলীর পুত্র মীর কাসেমের মালিকানাধীন ও ভোগ-দখলীয় মৎস্য খামারে মালিক পক্ষের কেউ না থাকার সুযোগে স্থানীয় সাবেক নুর আহমদ মেম্বারের নির্দেশে ৩৫/৪০জনের একটি স্বশস্ত্র গ্রুপ প্রায় ৬একর তথা ১৫কানি মৎস্যঘেঁর কেটে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছে। এতে প্রজেক্টে থাকা বিভিন্ন প্রজাতির ২০লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে। বিষয়টি স্থানীয় মেম্বার শাহ আলমকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ন্যাক্কারজনক এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান,মীর কাশেমের দখলীয় মৎস্যঘেঁর প্রতিপক্ষের লোকজন কেটে ক্ষতিগ্রস্থ করেছে বলে তিনি অবগত হয়েছেন। এই ব্যাপারে অভিযুক্ত সাবেক মেম্বার নুর আহমদের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে না পাওয়া বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় ওযার্ড মেম্বার শাহ আলম বলেন,কারো সাথে বিরোধ থাকলে বসে সমাধান করাই ভাল। তবে এই জাতীয় নিষ্ঠুরভাবে সম্পদের ক্ষয়ক্ষতি কাম্য নই। টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খান জানান,এই ব্যাপারে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ভাড়াটে বিশেষ মহলের কারনে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ও জানমালের ক্ষতি অব্যাহত থাকলে আগামীতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশংকা রয়েছে।

শেয়ার করুন