মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে কোটি টাকার ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: টেকনাফের সাবরাং হারিয়াখালী থেকে ১ কোটি ৭৯ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের ৫৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে রাতের অন্ধকারের সুযোগে ইয়াবা চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
টেকনাফ-২ বিজিবি অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান “বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ইয়াবার একটি চালান সাবরাং ইউপিস্থ হারিয়াখালী সিরাজ প্রজেক্টের দক্ষিণ পাশে এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুল রাজ্জাক বিশ্বাসের নেতৃত্বে একটি টহল দল দ্রুত বর্ণিত এলাকায় গমন করে হারিয়াখালী সিরাজ প্রজেক্টের দক্ষিণ পাশে অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। রাত ১টার দিকে ২/৩ জন লোককে একটি ব্যাগ হাতে নিয়ে আসতে দেখে টহল দল আরও কাছে আসার নিমিত্তে অপেক্ষা রত থাকে। এমতাবস্থায় ইয়াবা বহনকারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে ইয়াবা বহনকারী তার হাতে থাকা ব্যাগটি ফেলে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ১ কোটি ৭৯ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যমানের ৫৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে”।

শেয়ার করুন