৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে কেন্দ্রীয় মটর চালক লীগের সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আলী হোসেনের রোগ মুক্তি কামনা করে বিশেষ খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,১৬ জানুয়ারী বাদে আছর টেকনাফ উপজেলা আওয়ামী মটর চালক লীগের উদ্যোগে হ্নীলা অস্থায়ী কার্যালয়ে উপজেলা মটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিমের তত্তাবধানে খতমে কোরআন ও দোয়া মাহফিল হ্নীলা স্টেশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন টেকনাফ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন রশিদ, দৈনিক ইত্তেফাকের টেকনাফ প্রতিনিধি জসিম উদ্দিন টিপু, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসাইন, উপজেলা মটর চালক লীগ নেতা ছৈয়দ আলম কালু, হোছন আলী, আব্দুল জলিল প্রকাশ আবু হানিফ, মোঃ দেলোয়ার, হোছন আহমদ, দিল মোহাম্মদ, স্থানীয় মুরব্বী ফরিদ আহমদ, আব্দুস সালাম বঙ্গ, মৌলভী হামিদ হোছন, আব্দুল আমিন মিস্ত্রি, নুরুল আলম, আব্দুল আজিজ, ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল্লাহ, মোঃ ফোরকান, ইলিয়াছ, নাছিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত খতমে কোরআন ও দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আলী হোসেনের রোগ মুক্তি কামনা করে মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।