২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে কেঁচো সার উৎপাদন উপকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে সার ও গাছের চারা বিতরণ

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফ উপজেলা কৃষি অফিস উপজলার ১৫ জনকে কেঁচো সার উৎপাদনের উপকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে সার ও গাছের চারা বিতরণ করেছেন।
জানা যায়, ৯আগষ্ট সকাল ১০টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কেঁচো সার উৎপাদনের উপকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সার ও গাছের চারা বিতরণ উপলক্ষ্যে একসভা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোঃ মনোয়ার হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান। এসময় প্রত্যেক ইউনিয়নের স্বস্ব উপসহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেঁচো সার উপাদনের লক্ষ্যে সাবরাং উত্তর নয়াপাড়ার হাজী আব্দুল গণির পুত্র মোঃ শাহা আলম, মৃত হাব্বান আলীর পুত্র আহামদ হোছাইন, হোয়াইক্যং বালুখালী পাড়ার খুইল্ল্যা মিয়ার পুত্র মোঃ ছৈয়দ নুর, মোঃ আলী স্ত্রী রুবিনা আক্তার, মকবুল আহামদের মেয়ে খাইরুন নেছা, আব্দুল জলিলের স্ত্রী জাহিদা খাতুন, হ্নীলা আলী আকবর পাড়ার জালাল হোছাইনের পুত্র আনোয়ার হোছাইন, ওয়াব্রাংয়ের মৃত খলিলুর রহমানের পুত্র মাইন উদ্দিন, মৃত বেছা আলীর পুত্র আবু বক্কর সিদ্দিক, আমির হোসেনের পুত্র নুরুল আমিন, পশ্চিম পানখালীর মোঃ ইসমাঈলের পুত্র মোঃ ইউছুপ, টেকনাফ সদর হাবিরছড়ার শাহাব মিয়ার পুত্র মোঃ জাফর আলম, লেংগুরবিলের অলি আহমদের মেয়ে নুর বাহার, জাহালিয়া পাড়ার অলি আহমদের পুত্র জালাল আহামদকে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় প্রতি জনকে ৩টি রিং ৩টি ঢেউটিন ও ২শটি কেঁচো দেওয়া হয়।
এছাড়া মলকা বানু উচ্চ বিদ্যালয়ে ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএসপি, ১০ কেজি এমওপি, ১ কেজি বোরণ সার, টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ কেজি ইউরিয়া, ৫ কেজি ডিএসপি, ৫ কেজি এমওপি, ১ কেজি বোরণ সার, প্রাথমিক শিক্ষা অফিস ৫ কেজি ইউরিয়া, ৫ কেজি ডিএসপি, ৫ কেজি এমওপি, ১ কেজি বোরণ সার দেওয়া হয়। অপরদিকে উপজেলা কমপ্লেক্স অদর্শ বিদ্যালয়ে আম্রপালি ও হাড়ি ভাঙ্গা আমের চারা ৫টি, পেয়ার ৫টি, জলপাই ১টি, আমড়া ৩টি, কালো জাম ২টি। মায়মুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আম্রপালি ও হাড়ি ভাঙ্গা আমের চারা ২টি, পেয়ারা ৩টি, জলপাই ১টি, আমড়া ৩টি, কালো জাম ২টি, মোচনী সেনা ক্যাম্প আম্রপালি ও হাড়ি ভাঙ্গা আমের চারা ৫টি, পেয়ার ৫টি, জলপাই ১টি, আমড়া ৫টি, কালো জাম ৪টি ফলের চারা বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।