৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

টেকনাফে কাভার্ডভ্যন -অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে কাভার্ড ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন । গতকাল সোমবার উপজেলার হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেকনাফের উনচিপ্রাং ক্যাম্পের বাসিন্দা ইসমত আরা (১০) একই ক্যাম্পের ওমর হামজা (৬০)।
হোয়াইক্যং হাইওয়ে থানার পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, অটোরিকশা যাত্রী নিয়ে টেকনাফের হোয়াইক্যংর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি তেচ্ছিব্রিজ এলাকার সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুই রোহিঙ্গা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে  নিয়ে যায়। তৎক্ষানিক তাদের পরিচয় মেলেনি। গাড়ি দুইটি জব্দ করছে করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।