মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তার অভিযোগে এক শিক্ষক বহিস্কার

শেয়ার করুন


টেকনাফে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তার অভিযোগে এক শিক্ষককে বহিস্কার করা হয়েছে।
জানা যায়-৯ফেব্রুয়ারী সকালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজী ২য়পত্র পরীক্ষা চলাকালে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদাউস আলম,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আবছার পরীক্ষার হল পরিদর্শনে যান। এসময় কেন্দ্রে দায়িত্বরত টেকনাফ মলকাবানু উচ্চ বিদ্যালয়ের সহকারী নুরুল ইসলামের পায়ের নীচ হতে পরীক্ষায় ব্যবহৃত প্রশ্নপত্রের ৪০নম্বরের লিখিত উত্তর পাওয়া যায়। তাকে চলতি বছরে আগামী পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত হল পরিদর্শকের দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে বলে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আবছার নিশ্চিত করেন।

শেয়ার করুন