মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ইয়াবা ব্যবসায়ীর গুলিতে এক মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ

শেয়ার করুন

রহমত উল্লাহ:

কক্সবাজারের টেকনাফে শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর গুলিতে এক মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সন্ধায় টেকনাফের নাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. ফারুক (৩৫) টেকনাফের সিকদার পাড়ার হাসান আহমদের ছেলে। তার অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় ও পরিববার সুত্রে জানায়, শনিববার সন্ধায় বাড়ি থেকে টেকনাফে ফেরার পথে শীর্ষ ব্যবসায়ী গুলিতে হঠাৎ করে পথরোধ করে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মৌলভী গফুর ও মো. রাসেলসহ অস্ত্রধারী আরো কয়েকজনের একটি দল হত্যার উদ্দেশে তাকে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ফারুক মাটিতে পরে যায়। এসময় তার সুর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মৌলভী গফুর ও মো. রাসেলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র জানান, ‘রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীর ও বুকে আঘাতের চিহৃ রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।’

আহত মো. ফারুকের বাবা হাসান আহমেদ জানান, ‘আমার ছেলে মাছ ব্যবসায়ীর কাজে টেকনাফে যাওয়ার সময় নাজির পাড়া এলাকায় পৌছলে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মৌলভী গফুর ও মো. রাসেলসহ অস্ত্রধারী আরো কয়েকজন তাকে ব্যরিকেড দিয়ে মেরে ফেলার জন্য গুলি চালায়। এ ঘটনায় অস্ত্রধারীদের স্থানীয় জনপ্রতিনিধিও সহযোগিতা করেছে। তারা কোন কথা না বলে ছেলেকে হত্যার জন্য গুলি করেছিল। হামলাকারীরা ইয়াবা ব্যবসা করে নামে-বেনামে কোটি টাকার মালিক বনে গেছেন। ইয়াবার টাকায় কিনেছেন অবৈধ অস্ত্রও। তাদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসেন জানান, ‘জমি-জমা বিরোধের জের প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার পাঠানো হয়েছে।

টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ‘জমির বিরোধের জের ধরে ইয়াবা ব্যবসায়ীর গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় অস্ত্রধারীদের গ্রেফতারের অভিযান পরিচালনা করা হবে।’

শেয়ার করুন