২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

টেকনাফে ইয়াবা বহনকারীকে মোবাইল কোর্টে এক বছরের সাজা

unnamed
টেকনাফে এক ইয়াবা বহনকারীকে ভ্রাম্যমান আদালতে ১ বছরের সাজা প্রদান করে হাজতে প্রেরণ করা হয়েছে।
সুত্র জানায়,৩০এপ্রিল দুপুর ১টারদিকে টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের হাবিরছড়া চেকপোষ্টে কর্তব্যরত বিজিবি জওয়ানেরা টেকনাফ হতে শ্যামলাপুরগামী সিএনজি (নং-কক্সবাজার থ-১১-১২০৮) তল্লাশী করে ১৪হাজার ৪শ টাকা মূল্যমানের ৪৮ পিস ইয়াবা বড়িসহ টেকনাফ পৌর এলাকার কুলালপাড়ার মৃত আলী আহমদের পুত্র মোঃ ইয়াসিন (৩৬) কে আটক করে। পরবর্তীতে ধৃত আসামীকে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবালের মোবাইল কোর্টে হাজির করা হয়। উক্ত আদালতের বিচারক এই ইয়াবা বহনকারীকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ইয়াবাগুলো প্রকাশ্যে ধ্বংস করে এবং সাজাপ্রাপ্ত আসামীকে জেলা কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।