১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

টেকনাফে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিক আটক করেছে র‌্যাব। ৩০ জুন মঙ্গলবার সকাল বেলায় হ্নীলা জাদিমোরা ফোর স্টার ব্রিকফিল্ডের পূর্ব পাশে অভিযান চালিয়ে এদের আটক করেছে র‌্যাব-১৫। দেহ তল্লাশী করে ৩৫৩৫ পিস ইয়াবাও পাওয়া গেছে বলে র‌্যাব সূত্রে জানা যায়।

আটককৃতরা হলেন, ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ-১৩ এর বাসিন্দা সোনা মিয়া ওরফে নেচার বলীর পুত্র মাহমুদ আলম (২০) এবং কবির আহমদের পুত্র আবুল হাশিম (১৯)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর মাদক কারবারিদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।