২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ অনুপ্রবেশকালে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে। সুত্র জানায়,গত ২৩ জানুয়ারী রাত সাড়ে ১০টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সদর বিওপির নায়েক মোঃ ফজলুল হক সর্ঙ্গীয় টহল দল নিয়ে হেচ্ছার খাল এলাকায় টহল দেওয়ার সময় একব্যক্তি একটি টিফিন বক্স নিয়ে আসতে দেখে থামানোর জন্য বললে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ধাওয়া করে আকিয়াব জেলার মন্ডু থানার ২নং মন্ডুর বাসিন্দা মোঃ ফিরোজের পুত্র মোঃ ফয়সাল (২০) কে আটক করে। উক্ত টিফিন বক্স তল্লাশী করে বেশ কিছু ইয়াবার পুটলা পাওয়া যায়। তা গণনা করে ৪৫ লক্ষ ২৫ হাজার ৫শ টাকার ১৫ হাজার ৮৫ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। আটক ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক বহনের মামলায় জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।